পুরোনো ফ্যাসিস্টের মত আচরণ করছে বিএনপি --- বিরোধী দলীয় নেতা

পুরোনো ফ্যাসিস্টের মত আচরণ করছে বিএনপি --- বিরোধী দলীয় নেতা

ঢাকা, স্টাফ রিপোর্টার, ০২ আগস্ট: পুরোনো নির্যাতনের স্মৃতি ভুলে গিয়ে অতীতের ফ্যাসিস্টের মতোই আচরণ শুরু করেছে বিএনপি। 


এমন মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।


দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, ফ্যাসিস্টরা যেমন বিরোধী মত দমন করত সেটাও শুরু করেছে বিএনপি। অভিযোগ করেন, মেধার ভিত্তিতে নয় দলীয় বিবেচনায় নিয়োগ দিচ্ছে সরকার।  এসময় জনগণের অভিপ্রায়কে অপমান ও অগ্রাহ্য করলে জনগণও সরকারকে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। সভায় বক্তারা বলেন,  এই সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য বাধ্য করা হবে।  জুলাইয়ের আকাঙ্খাকে গলা টিপে হত্যা করলে ক্ষমতায় টিকে থাকা যাবেনা বলে হুঁশিয়ারি দেন তারা৷